বেতন বৈষম্য দূর করে দ্রুত নবম পে-স্কেল ঘোষণার দাবি জানিয়েছে ১১-২০ গ্রেড সরকারি চাকরিজীবী ফোরাম। এ দাবিসহ তাদের যৌক্তিক আরো ৫ দফা দাবি না মানলে ফেব্রুয়ারীতে ঢাকায় মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছেন সংগঠনটির নেতারা। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর রুনি মিলনায়তনে এক আলোচনা সভায় নেতারা এ ঘোষণা দেন।
এ সময় বক্তব্য রাখেন ফোরামের সভাপতি মো. মিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক শেখ ফরিদ আহমেদ, কার্যকরী সভাপতি মো জিয়াউর রহমান,ইসলাম, সিনিয়র সহ সভাপতি মো মনির হোসেন,সহ সভাপতি জনাব মো জহিরুল ইসলাম জাফর, সুরত নুর ডেইজি, যুগ্ম সাধারণ সম্পাদক খান আতাউর রহমান ,অর্থ সম্পাদক খন্দকার ইসমাইল হোসেন,দপ্তর সম্পাদক মো ইমাম হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক রুনুর জাহান আইন সম্পাদক মো সোহেল, ঢাকা মহানগর এর আহ্বায়ক মো মনোয়ার হোসেন কবির,যুগ্ম আহবায়ক সেলিম কবির সহ কেন্দ্রীয়, মহানগর ও বিভিন্ন দপ্তরে কর্মরত ১২-২০ গ্রেড এর কর্মচারীবৃন্দ।
আলোচনা সভা থেকে আরও দাবি জানানো হয়, দ্রুত নবম পে-কমিশন গঠন, নবম পে-স্কেল বাস্তবায়ন কমিটিতে ১১-২০ গ্রেডের কর্মচারী প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা, নিয়োগবিধি পরিবর্তন করে শিক্ষাগত যোগ্যতা উন্নীত করাসহ এক ও অভিন্ন নিয়োগবিধি প্রণয়ন করতে হবে। আউটসোর্সিং প্রথা বাতিলসহ সরকারি বিভিন্ন দপ্তরে ৫ বছরের বেশি সময় ধরে পরিচালিত-চলমান বিভিন্ন প্রকল্পে কর্মরত কর্মচারীদের স্থায়ীরাজস্ব করণ করতে হবে, সকল দপ্তর, অধিদপ্তর, পরিদপ্তর, সায়ত্বসাশিত প্রতিষ্ঠান ও কর্পোরেশনে কর্মরত কর্মচারীদের সচিবালয়ের ন্যায় পদ-পদবী ও গ্রেড দেওয়ার দাবিও জানান তারা।
এছাড়াও ছিল, ঝুঁকি ভাতা, টেকনিক্যাল কাজে নিয়োজিত সকলকে টেকনিক্যাল স্কেল, অতিরিক্ত কাজের জন্য অভারটাইম ভাতাসহ ১০০ শতাংশ পেনশন সমার্পন ও বাংলাদেশ রেলওয়েতে প্রচলিত প্রহসনের ৫০ টাকা রেশনভাতা বাতিল করে ১১-২০ গ্রেডের সকল কর্মচারীদের বর্তমান বাজার ব্যবস্থা অনুযায়ী রেশন দেওয়ার দাবি।
দাবি আদায় না হলে কঠোর কর্মসূচিতে যাওয়ার হুমকি দিয়ে আলোচনা সভায় ফোরামের সভাপতি মো. মিরাজুল ইসলাম বলেন, দ্রুত আমাদের দাবির বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করা না হলে, ফেব্রুয়ারীতে ঢাকায় মহাসমাবেশ করা হবে। তারপরও যদি পদক্ষেপ নিতে না দেখা যায়, পরবর্তীতে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051