1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

৫ দফার দাবীতে ঝিনাইদহে সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের স্মারকলিপি

আসিফ কাজল, ঝিনাইদহ
  • প্রকাশের সময় : রবিবার, ৩ অক্টোবর, ২০২১ ১১:০৮ pm

ঝিনাইদহে সরকারী কর্মচারীদের মূল বেতনের ৪০ শতাংশ মহার্ঘ ভাতা প্রদানসহ ৫ দফা দাবী পূরনের জন্য প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করেছে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ ঝিনাইদহ জেলা শাখা। রোববার জেলা প্রশাসকের মাধ্যমে এ স্মারকলিপি প্রদান শেষে আন্দোলনকারীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ করেন। বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ ঝিনাইদহ জেলা শাখার সভাপতি মোঃ ইমাদ উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ ঝিনাইদহ জেলা শাখার সাধারন সম্পাদক মোঃ তাজুল ইসলাম খাঁন, বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন জেলা শাখার সাধারন সম্পাদক ও কেন্দ্রীয় নেতা আসাফ উদ-দৌলা মাসুম, বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ ঝিনাইদহ জেলা শাখার সহ-সভাপতি (পাবলিক হেলথ) মোঃ মনিরুজ্জামান, সহ-সভাপতি (ছাগল খামারের স্টাফ) আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক (প্রাণী সম্পদ অধিদপ্তর) ইকবাল হোসেন, যুগ্ন-সাধারন সম্পাদক (মৎস্য অফিস) মোঃ আব্দুল মালেক, সহ-সাধারন সম্পাদক সেলিম হোসেন, গনপূর্ত অধিদপ্তরের আমির হোসেন, ইকবাল হোসেন, সমাজ কল্যান সম্পাদক (রেজিস্ট্রি অফিসের) রবিউল ইসলাম, কৃষি অফিসের আনোয়ারুল ইসলাম সাচ্ছু ও শহিদুল ইসলাম। আলোচনা শেষে নেতৃবৃন্দ ৫ দফা দাবী সম্বলিত স্মারকলিপি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সেলিম রেজার কাছে পেশ করেন। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, নবম বেতন কমিশন গঠন, সচিবালয়ের মতো পদবি পরিবর্তন, বেতন বৈষম্য নিরসন, টাইমস্কেল সিলেকশন গ্রেড পূনর্বহাল, মূল বেতনের ৪০ শতাংশ মহার্ঘ ভাতা প্রদানসহ ৫ দফা দাবী পূরনের জন্য।

ছবির ক্যাপশনঃ- ঝিনাইদহে সরকারি কর্মচারীদের ৫ দফা দাবী আদায়ের লক্ষ্যে আলোচনা সভায় বক্তব্য রাখছেন বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন জেলা শাখার সাধারন সম্পাদক আসাফ উদ-দৌলা মাসুম।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ