দেশে জ্বালানির সংকটে বিদ্যুৎ উৎপাদন কমিয়েছে সরকার। এতে তৈরি হয়েছে বিদ্যুতের ঘাটতি।
ঘাটতি সমন্বয় করতে গত ১৯ জুলাই থেকে চলছে শিডিউল করে এলাকাভিত্তিক লোডশেডিং। প্রতিদিনই রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় লোডশেডিং করা হচ্ছে।
এরই ধারাবাহিকতায় রাজধানীর কোনো কোনো এলাকায় মঙ্গলবার (১ নভেম্বর) পাঁচ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং হতে পারে। আবার কোনো এলাকায় একেবারেই লোডশেডিং নেই।
ঢাকায় বিদ্যুৎ বিতরণকারী দুই সংস্থা ডেসকো ও ডিপিডিসি তাদের বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।
মঙ্গলবার সকালে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) ওয়েবসাইটে দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ মুহূর্তে ডিপিডিসি এলাকাতে কোনো লোডশেডিং নেই। এনএলডিসি কর্তৃক কম বরাদ্দ পাওয়ার ভিত্তিতে লোডশেডিং আরোপিত হতে পারে। হালনাগাদ তথ্য জানার জন্য সময়ে সময়ে ডিপিডিসির ওয়েবসাইট ভিজিট করার জন্য অনুরোধ করা হলো।
অন্যদিকে রাজধানীর আরেক বিদ্যুৎ বিতরণ সংস্থা ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো) কোথায়, কখন লোডশেডিং করবে, সে শিডিউল জানিয়ে দিয়েছে।
সম্ভাব্য লোডশেডিং শিডিউল জানতে ডেসকোর গ্রাহকরা ক্লিক করুন এখানে।
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051