সরকারি-বেসরকারি অংশীদারিত্বে (পিপিপি) অবকাঠামো সংক্রান্ত প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশকে ৫ কোটি ডলার বা ৪২৫ কোটি টাকার ঋণ দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। বৃহস্পতিবার এডিবি’র ঢাকা কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ বিষয়ে ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তিতে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব ফাতিমা ইয়াসমিন এবং এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ স্বাক্ষর করেছেন। এছাড়া বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফিন্যান্স ফান্ড লিমিটেডের (বিআইএফএফএল) প্রধান নির্বাহী কর্মকর্তা এসএম আনিসুজ্জামান স্বাক্ষর করেছেন।
চুক্তি শেষে মনমোহন প্রকাশ জানান, প্রকল্পটি বেসরকারি বিনিয়োগ সংহত করতে, অবকাঠামোগত প্রকল্পগুলো বিকাশ এবং কর্মসংস্থান তৈরিতে বিআইএফএফএল’র সক্ষমতা জোরদার করবে। যা করোনভাইরাস রোগের (কোভিড-১৯) মহামারী পরবর্তী অর্থনৈতিক পুনরুদ্ধার প্রক্রিয়াটিকে ত্বরান্বিত করবে।
প্রকল্পটি ২০২৪ সালের মধ্যে বিআইএফএফএল সমর্থিত পিপিপি প্রকল্পগুলোতে প্রায় ৩ হাজার কর্মসংস্থান সৃষ্টি করবে বলে আশা করা হচ্ছে। এছাড়া বৃহত্তর বেসরকারি খাতের বাণিজ্যিক অবকাঠামো উন্নয়নে অর্থায়ন এবং বিনিয়োগের ক্ষেত্রে অনুঘটক হিসেবে কাজ করবে এই অর্থায়ন। সে সঙ্গে সরকারের পিপিপি কৌশল কার্যকর করতে সহায়তা করবে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051