ফুটবল কিংবদন্তি দিয়াগো ম্যারাডোনার মৃত্যুর পর নতুন তথ্য এসেছে গণমাধ্যমে। বেশ গোপন তথ্যে জানা যায়, প্রতি মাসে দাতব্য কাজে মিলিয়ন মিলিয়ন অর্থ ব্যয় করতেন এই আর্জেন্টাইন কিংবদন্তি। তার আশেপাশের কিংবা শ্রমিক-কর্মচারীদের বড় একটি অংশের পরিবার চালাতেন ম্যারাডোনা।
দিয়াগো ম্যারাডোনার মাসিক খরচের একটি চিত্র তুলে ধরেছেন গণমাধ্যমকর্মী হোর্হে রিয়াল। আমেরিকা টিভির একটি শো’তে তিনি বলেন, দশ মিলিয়ন। অর্থাৎ এক কোটি আর্জেন্টাইন পেসো। যখন আমরা ম্যারাডোনার বিষয়ে কথা বলছি, অংকটা ছোট মনে হতে পারে। কিন্তু আপনি জানেন, ১০ মিলিয়ন কেমন অংক? এই বিশাল অংকটা ছিল তার প্রতি মাসের খরচ।
তিনি আরো বলেন, প্রতি মাসে এই টাকাটা দিয়াগোর অ্যাকাউন্ট থেকে বের হতো কেবল অন্য মানুষদের সাহায্যে। দিয়াগো নিজের মুখে অনেকবার বলেছেন, আমি ৫০টা পরিবারকে খাওয়াই। ৫০টা পরিবারকে আমি চালাই। এর মধ্যে আছেন ম্যারাডোনার আত্মীয়স্বজন, তার কর্মচারী, নির্মাণ শ্রমিকসহ দুস্থ লোকজন।
হোর্হে রিয়াল আরও বলেন, এই ফিগারটা কেন গুরুত্বপূর্ণ জানেন? কারণ এখন থেকে এই পরিবারগুলোকে কারা দেখাশোনা করবে? কে প্রতিমাসে ১০ মিলিয়ন করে খরচ করবে? কাউকে না কাউকে তো সে দায়িত্ব নিতে হবে। কিন্তু কে নেবে?
এদিকে, মীমাংসা না হওয়া পর্যন্ত ম্যারাডোনার ব্যক্তিগত অ্যাকাউন্ট থাকছে আর্জেন্টাইন কর সংস্থার হাতে।
গত ২৫ নভেম্বর আর্জেন্টিনার একটি রিসোর্টে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ ফুটবলার দিয়াগো ম্যারাডোনা।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051