পাবনায় নিখোঁজের চারদিন পর শাহজাহান আলী (৩৫) নামে এক যুবদল নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৫ এপ্রিল) বিকেলে আটঘরিয়া উপজেলার দেবোত্তর ইউনিয়নের গঙ্গারামপুর গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত শাহজাহান পাবনা শহরের শালগাড়িয়া মহল্লার তোফাজ্জল হোসেনের ছেলে। তিনি জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন। শহরের হাসপাতাল সড়কে তার একটি ফটোকপির আছে।
গঙ্গারামপুর গ্রামের আবুল কাশেমের বাড়ির পেছনে টয়লেটের হাউজ থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইলিয়াস আহমেদ হিমেল রানা জানান, নিহত শাহজাহান জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। কেউ তাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানাচ্ছি।
নিহতের বড় ভাই ফরিদুল ইসলাম জানান, ৩১ মার্চ সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নিজের দোকান থেকে কাউকে কিছু না বলে বের হয়ে যান শাজাহান আলী। তারপর থেকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। পরদিন ১ এপ্রিল এ ঘটনায় সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।
আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, এই বিষয়ে পাবনা সদর থানারয় একটি লিখিত অভিযোগ ছিল। নিহতের স্বজনেরা লাশ শনাক্ত করেছেন। লাশ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051