আইপিএল নিলামের আগে বিতর্ক হতে পারে হায়দরাবাদের দুই বিদেশি ক্রিকেটার কেন উইলিয়ামসন ও রশিদ খানকে নিয়ে। দুইজনের পারিশ্রমিকে ৪ কোটি টাকার তফাৎ হয়ে যাচ্ছে।
সানরাইজার্স হায়দরাবাদ এই দুইজনের মধ্যে কাকে এক নম্বর ক্রিকেটার হিসেবে দলে রাখবে তা নিয়ে ইতোমধ্যেই জল্পনা কল্পনা শুরু হয়েছে।
একটি সূত্রে জানা যায়, ফ্র্যাঞ্চাইজি নিজেরা উইলিয়ামসনকে রাখতে চাইছে। অধিনায়কই এ তালিকায় তাদের প্রথম পছন্দের ক্রিকেটার। তাদের দ্বিতীয় পছন্দ রশিদ। এবার রশিদ প্রশ্ন তুলেছেন- কেন তিনি প্রথম পছন্দ হবেন না?
নিয়ম অনুযায়ী, যিনি এক নম্বর হিসেবে থেকে যাবেন, তার পারিশ্রমিক বেশি হবে। ফলে রশিদ যদি দ্বিতীয় পছন্দ হিসেবে থেকে যান, তবে তিনি উইলিয়ামসনের থেকে ৪ কোটি টাকা কম পাবেন। এটাই মানতে পারছেন না আফগানিস্তানের এই স্পিনার।
হায়দরাবাদ চাইছে টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্বের অন্যতম সেরা স্পিনার রশিদ খান যেন তাদের দলে থাকে। ৩০ নভেম্বর পর্যন্ত সময় রয়েছে হায়দরাবাদের হাতে। তার মধ্যে সমস্যার সমাধান না হলে রশিদ খানকে ছেড়ে দিতে হবে।
ভিন্নবার্তা ডটকম/আর
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051