কিশোরগঞ্জের কুলিয়ারচরে মাছের একটি আড়তে জেলি মিশিয়ে চিংড়ি বিক্রির দায়ে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় চার কেজি ৩০০ গ্রাম চিংড়ি মাছে দেড় কেজি জেলি পাওয়া যায়।
আজ মঙ্গলবার সকাল ১১টায় কুলিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়াৎ ফেরদৌসী কুলিয়ারচর বাজার মাছের আড়তে এ অভিযান পরিচালনা করেন। এ সময় তারা মিয়া মাছের আড়তে জেলি মিশ্রিত চিংড়ি বিক্রির দায়ে ২ হাজার টাকা এবং রেনু পোনা বিক্রির দায়ে মাছ ব্যবসায়ী জুয়েল চন্দ্র দাশকে ৫০০ টাকা জরিমানা করা হয়।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051