1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

৪৫ রানে ৬ উইকেট হারিয়ে বিপর্যয়ে বাংলাদেশ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২ ১০:১২ pm

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ। তবে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরু থেকে উইকেট হারাতে থাকে সফরকারীরা। দলীয় ৪৫ রানেই ৬ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ৬৬ রান করেছে বাংলাদেশ।

বাংলাদেশ ব্যাটিংয়ে ইনিংসের প্রথম ওভারের দ্বিতীয় বলে ওপেনার মাহমুদুল হাসান জয়কে শূন্য রানে এনক্রুমাহ বোনারের ক্যাচে বিদায় করেন কেমার রোচ। নিজের পরের ও দলীয় তৃতীয় ওভারে নাজমুল হোসেন শান্তকে শূন্য রানে বোল্ড করেন এই পেসার। এরপর ষষ্ঠ ওভারের প্রথম বলে জার্মেই ব্ল্যাকউডের ক্যাচে মুমিনুল হককে শূন্য রানে ফেরান জেডেন সিলস। সদ্য নেতৃত্বে থেকে সরে দাঁড়ানো মুমিনুলের এবারও ব্যাটিং ব্যর্থতা কাটলো না।

মুশফিকুর রহিমের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে টেস্টে ৫ হাজার রানের মাইলফলকে পৌঁছান তামিম ইকবাল। তবে এরপর বেশিক্ষণ টিকতে পারেননি। ব্যক্তিগত ২৯ রানে আলজারি জোসেফের বলে আউট হন। এরপর দ্রুতই লিটন দাশ (১২) ও নুরুল হাসান সোহানকে (০) ফেরান কাইল মেয়ার্স।

বৃহস্পতিবার অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে প্রথম দিনের ম্যাচ মাঠে গড়ায় বাংলাদেশ সময় রাত আটটায়। যেখানে টস জিতে বাংলাদেশ ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে স্বাগতিক উইন্ডিজ।

এই টেস্ট দিয়ে সাদা পোশাকে দ্বিতীয়বারের মতো নেতৃত্ব দিতে যাচ্ছেন সাকিব আল হাসান। টাইগার একাদশে আছেন নুরুল হাসান সোহান ও মোস্তাফিজুর রহমান।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায় দুদলের জন্যই এই টেস্ট বেশ গুরুত্বপূর্ণ।

বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), ‍মুমিনুল হক, লিটন দাস, নুরুল হাসান সোহান, মেহেদি হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, এবাদত হোসেন, খালেদ আহমেদ।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ : ক্রেইগ ব্রেথওয়েট (অধিনায়ক), জন ক্যাম্পবেল, রেইমন রেইফার, এনক্রুমাহ বোনার, জার্মেই ব্ল্যাকউড, কাইল মায়ার্স, জসুয়া ডি সিলভা, আলজেরি জোসেফ, কেমার রোচ, জেডেন সিলস, গুডাকেস মোটি।

ভিন্নবার্তা ডটকম/আর



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ