1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
বর্তমান সংসদ সদস্যদের কেউ ঋণখেলাপি নন : স্বরাষ্ট্রমন্ত্রী দাওগাঁও ইউনিয়নের চেয়ারম্যানসহ ৪ জন গ্রেফতার: প্রতিবাদ ও নিঃশর্ত মুক্তির দাবি সরকারি কর্মকর্তাদের জন্য স্মার্টফোন নিষিদ্ধ করল আফগানিস্তান এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা সাজিনাস হাসপাতালের পরিচালকসহ ৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ পরীমণি ইস্যুতে বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন কাঁঠাল দিয়ে হচ্ছে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি: কৃষিমন্ত্রী সময় টিভির পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে খুলনায় গৃহকর্মীকে নির্যাতনের ঘটনায় মামলা, পুলিশ দম্পতি গ্রেপ্তার ১৪ জেলায় বইছে মৃদু তাপপ্রবাহ

৪৫তম বিসিএসের মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৩১ pm

৪৫তম বিসিএস-এর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)। পরীক্ষা শুরু হবে আগামী ১২ অক্টোবর, চলবে ২৩ অক্টোবর পর্যন্ত।

সোমবার (২৯ সেপ্টেম্বর) পরীক্ষা নিয়ন্ত্রক মাসুমা আফরিনের সই করা বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে সাধারণ ক্যাডারের ১ হাজার ৪১৬ জন এবং সাধারণ ও কারিগরি/পেশাগত উভয় ক্যাডারের ৮৩১ জন প্রার্থী বিভিন্ন তারিখে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করবেন। মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে রাজধানীর আগারগাঁওয়ে কমিশনের প্রধান কার্যালয়ে, সকাল ১০টায়।

পরীক্ষার দিন প্রার্থীদের অবশ্যই কমিশনের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা বিপিএসসি ফরম-১ এবং নির্ধারিত সব প্রয়োজনীয় সনদ ও কাগজপত্রের সত্যায়িত কপি (দুই সেট) মৌখিক পরীক্ষার বোর্ডে জমা দিতে হবে এবং মূল সনদগুলো প্রদর্শন করতে হবে। এসব কাগজপত্রসহ ফরম না জমা দিলে প্রার্থীর প্রার্থিতা বাতিল হবে এবং তিনি মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না।

কমিশন প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচি ও প্রয়োজনীয় কাগজপত্র সম্পর্কে সতর্ক থাকার জন্য অনুরোধ জানিয়েছে।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ