৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা শুক্রবার (১৯ মে) সকাল ১০টা থেকে শুরু হয়েছে। ২০০ নম্বরের এ পরীক্ষা চলবে দুপুর ১২টা পর্যন্ত।
ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নানা প্রস্তুতি নিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এরমধ্যে চাকরিপ্রার্থীদের জন্য রয়েছে কঠোর নির্দেশনা। যদি কোনো চাকরিপ্রার্থী পরীক্ষার সময় পাশের কারও উত্তরপত্র দেখার চেষ্টা করেন তাহলে তার পরীক্ষা বাতিল হবে। এমনকি ঘাড় ঘোরালেই তার খাতা কেড়ে নেওয়া হবে। এছাড়া বিসিএসের কেন্দ্র পরিচালনার জন্য পরীক্ষা কেন্দ্রের ভেতর ও বাইরে আইনশৃঙ্খলা রক্ষার্থে ও কন্ট্রোল রুমের জন্য ১১১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে সরকার।
৪৫তম বিসিএসে আবেদন করেছেন ৩ লাখ ৪৬ হাজার প্রার্থী। এ বিসিএসের মাধ্যমে ক্যাডার পদে মোট ২ হাজার ৩০৯ জন ও নন-ক্যাডার পদে নেওয়া হবে ১ হাজার ২২ জনকে।
৪৫তম বিসিএসে সবচেয়ে বেশি নিয়োগ হবে স্বাস্থ্য ক্যাডারে সহকারী ও ডেন্টাল সার্জন মিলিয়ে ৫৩৯ জন। এরপর সবচেয়ে বেশি শিক্ষা ক্যাডারে নিয়োগ পাবেন ৪৩৭ জন। এরপর পুলিশে ৮০, কাস্টমসে ৫৪ ও প্রশাসনে ২৭৪ জনকে নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছে পিএসসি।
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051