ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের ফাতাহ আন্দোলনের একজন প্রতিরোধ যোদ্ধা দীর্ঘ ৪০ বছর পর ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেয়েছেন।
করিম ইউনিস নামে এই ফাতাহ আন্দোলনের কর্মকর্তাকে ইসরায়েল বৃহস্পতিবার মুক্তি দেয়। ফিলিস্তিনের যেসব ব্যক্তি এ পর্যন্ত দীর্ঘদিন ইসরায়েলে কারা ভোগ করেছেন ফাতাহ আন্দোলনের এই নেতা তার অন্যতম।
১৯৮৩ সালে ফিলিস্তিনের পশ্চিম তীর থেকে তাকে আটক করে ইসরায়েল। বর্তমানে তার বয়স ৬৬ বছর। প্রথম দিকে তাকিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলেও পরে তা কমিয়ে চল্লিশ বছর করা হয়।
১৯৯৩ সালে সই হওয়া চুক্তি অনুসারে ইউনিসের ২০১৪ সালে মুক্তি পাওয়ার কথা ছিল। ওই চুক্তি অনুসারে ইসরায়েলের কারাগার থেকে চারটি ব্যাচে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি দেওয়ার বিষয়ে রাজি হয় তেল আবিব।
পশ্চিম তীর ও গাজা উপত্যকার বন্দিদের তিনটি ব্যাচ ইসরায়েল থেকে মুক্তি পেলেও শেষ পর্যন্ত আটকে যায় করিম ইউনিসের ব্যাচ। করিম ইউনিসের চাচাতো ভাই মাহের এখনও ইসরায়েলি কারাগারে বন্দী রয়েছেন। তিনিও ১৯৮৩ সাল থেকে কারা ভোগ করছেন।
সূত্র: আল জাজিরা
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051