সিলেটে পুলিশি নির্যাতনে নিহত যুবক রায়হানের মৃতদেহ পুনরায় ময়নাতদন্তের জন্য তিন সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার বোর্ডে ফরেনসিক বিভাগের প্রধান, ওসমানী মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. শামসুল ইসলামকে প্রধান করে এ মেডিকেল বোর্ড গঠন করা হয়।
বোর্ডের অন্য সদস্যরা হলেন- প্রভাষক ডা. দেবেস পোদ্দার, প্রভাষক ডা. আবদুল্লাহ আল হেলাল।
বিষয়টি নিশ্চিত করেছেন বোর্ডের প্রধান ডা. শামসুল ইসলাম।
এদিকে সকালে নিহত রায়হানের প্রথম ময়নাতদন্তের ফরেনসিক প্রতিবেদন তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) হাতে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
এর আগে সকালে পিবিআই পুলিশের একটি দলের নেতৃত্বে আখালিয়াস্থ এলাকার নবাবি মসজিদের পঞ্চায়েতের গোরস্তান থেকে রায়হানের লাশ তোলা হয়।
এ সময় উপস্থিত ছিলেন পিবিআই তদন্ত কর্মকর্তা মাহিদুল ইসলাম, স্থানীয় কাউন্সিলর মখলেছুর রহমান কামরান।
জানা গেছে, পুনরায় ময়নাতদন্তের জন্য রায়হানের মরদেহ কবর থেকে উত্তোলনের আবেদন করেছিলেন মামলার তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) আবদুল বাতেন। তার আবেদনের প্রেক্ষিতেই রায়হান আহমদের মরদেহ কবর থেকে তোলার অনুমতি দেন জেলা প্রশাসক।
পুলিশ সদর দফতরের নির্দেশে বর্তমানে ওই মামলাটির তদন্ত করেছে পিবিআই।
মঙ্গলবার রাতেই এ মামলার নথি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের কাছে হস্তান্তর করে সিলেট মেট্রোপলিটন পুলিশ।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051