গাজীপুরের শ্রীপুরে পাশের বাড়িতে টিভি দেখতে গিয়ে তিন বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে নাঈম হোসেন (১৪) নামে এক কিশোরকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের বৈরাগীবাড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক কিশোর ওই এলাকার সিরাজ উদ্দিনের ছেলে।
শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) সুলতান আহমেদ খান স্থানীয়দের বরাত দিয়ে জানান, মঙ্গলবার সকালে পাশের বাড়ি থেকে নাঈমের বাড়িতে টিভি দেখতে যায় ওই শিশু। বাড়ি ফাঁকা থাকায় শিশুকে ধর্ষণ করে কিশোর নাঈম। শিশুটির কান্নাকাটির শব্দ পেয়ে স্থানীয়রা এগিয়ে গেলে বিষয়টি প্রকাশ হয়।
এলাকাবাসী অভিযুক্ত নাঈমকে আটক করে পুলিশে খবর দেন। নাঈমকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। এ বিষয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে।
ভিন্নবার্তা ডটকম/এসএস
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051