
ট্রাইব্যুনালের মূল ভবনে বিচারকাজ আগামী ৩ নভেম্বরের মধ্যে শুরু হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।
বুধবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শন শেষে এ কথা জানান আইন উপদেষ্টা। এদিন সকালে তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ঘুরে দেখেন। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, আগামী ৩ নভেম্বরের মধ্যে ট্রাইব্যুনালের মূল ভবনে বিচারকাজ শুরু হবে।
এ সময় তার সঙ্গে ছিলেন গৃহায়ণ উপদেষ্টা আদিলুর রহমান খান ও চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।
এ সময় রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যুতে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে বৈঠকের বিষয়টি সাংবাদিকদের এড়িয়ে যান আইন উপদেষ্টা।
সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের জানান, গণহত্যার অভিযোগে শেখ হাসিনাসহ ৪৬ জনের গ্রেপ্তারি পরোয়ানা পুলিশের মহাপরিদর্শক (আইজিপির) কাছে পাঠানো হয়েছে।
তিনি বলেন, ইতিমধ্যে ফ্যাসিস্ট সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আদেশের কপি পাঠানো হয়েছে।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051