1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

৩ ছেলেসহ সাবেক ওসির বিরুদ্ধে দুদকের মামলা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৩০ মে, ২০২২ ৯:১৮ pm

ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার ও তার তিন ছেলে এনামুল হক, নাজমুল হক ও মঞ্জুরুল হক মামুনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ সোমবার দুপুরে ময়মনসিংহের বিশেষ আদালতে মামলাটি করেন দুদকের উপ-পরিচালক রাম প্রসাদ মণ্ডল।

রাম প্রসাদ মণ্ডল বলেন, অভিযোগের ভিত্তিতে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার সাবেক ওসি গোলাম সরোয়ার ও তার তিন ছেলের বিরুদ্ধে তদন্ত কাজ চলে আসছিল। তদন্তে জ্ঞাত আয়বহির্ভূত ৩ কোটি ৪৫ হাজার ৩৫৪ টাকার অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ মেলায় তাদের বিরুদ্ধে ময়মনসিংহ বিশেষ আদালতে মামলা দায়ের করা হয়েছে।

এ বিষয়ে আদালত এখনো কোনো মতামত কিংবা নির্দেশনা দেননি বলেও জানান দুদকের এ কর্মকর্তা।

এ বিষয়ে সাবেক ওসি গোলাম সরোয়ার বলেন, দুর্নীতি করে তিনি কোনো সম্পদ অর্জন করেননি। বিষয়টি আদালতের মাধ্যমেই নিষ্পত্তি হবে।

ভিন্নবার্তা ডটকম/আর



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ