যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে কর্মকর্তা ও আনসার সদস্যদের মারপিটে তিন কিশোর নিহত ও ১৫ জন আহতের ঘটনায় একটি মামলা হয়েছে।
শুক্রবার কোতোয়ালি থানায় মামলাটি দায়ের করেছেন নিহত পারভেজ হাসান রাব্বির বাবা খুলনার দৌলতপুরের মহেশ্বরপাশা পশ্চিম সেনপাড়ার রোকা মিয়া। মামলায় শিশু উন্নয়ন কেন্দ্র কর্তৃপক্ষকে বিবাদী করা হয়েছে। আসামিদের নাম উল্লেখ করা হয়নি।
যশোরের পুলিশ সুপার মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, নিহত রাব্বির পিতা শিশু উন্নয়ন কেন্দ্র কর্তৃপক্ষের নামে মামলা দায়ের করেছেন। আসামিদের নাম উল্লেখ করেননি। আসামি কারা হতে পারে, সেটি যাচাই-বাছাই করা হচ্ছে।
শুক্রবার সকালে সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মাসুদ, সহকারী তত্ত্বাবধায়ক মাসুম বিল্লাহ, সাইকো সোস্যাল কাউন্সিলর মুশফিকুর রহমানসহ ১০ জন কর্মকর্তা-কর্মচারীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হবে।
এ প্রসঙ্গে যশোরের পুলিশ সুপার মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, দুইপক্ষের বক্তব্যে প্রাথমিকভাবে নিশ্চিত সংঘর্ষ নয়, মারপিটেই তিনজন নিহত ও ১৫ জন আহত হয়েছে। কেন্দ্রের মধ্যে কেউ অপরাধ করলে, সেখানে অভ্যন্তরীণ শাস্তির রেওয়াজ আছে। সেটি করতে গিয়ে ঘটনা ঘটতে পারে। বিষয়টি আমরা যাচাই-বাছাই করছি। কেন্দ্রের সহকারী পরিচালকসহ ১০ জনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।
ভিন্নবার্তা/এসআর
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051