রাজধানীর দারুস সালাম এলাকা থেকে ৩৭ লাখ টাকার হেরোইনসহ তিনজনকে আটক করেছে র্যাব-৪।মঙ্গলবার (৩ আগস্ট) সকালে র্যাব-৪ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) সিনিয়র এএসপি মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃতরা হলেন- মো. আশরাফুল হক (৪৪), মো. ইউসুফ আলী (৫০) ও মো. সেলিম রানা (৩৫)।
মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল বলেন, ১ আগস্ট থেকে ২ আগস্ট এই দুই দিনের ধারাবাহিক অভিযানে রাজধানীর দারুস সালাম থানার গাবতলী বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ৩৭ লাখ টাকা মূল্যমানের ৩৭৫ গ্রাম হেরোইন, মাদক পরিবহনে ব্যবহৃত একটি বাস, একটি মোটরসাইকেল এবং দুটি মোবাইল জব্দ করা হয়।
তিনি আরও বলেন, ‘আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা বেশ কিছুদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ হেরোইন সংগ্রহ করে রাজধানী ঢাকা ও আশেপাশের বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের কাছে বিক্রি করে আসছিল। তাদের বিরুদ্ধে আইনানুন ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051