1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

৩২ বছর পর ধামরাই বিএনপির নেতৃত্বে এলেন যারা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ মার্চ, ২০২২ ৯:৩৩ pm

ঢাকার ধামরাইয়ে দীর্ঘ ৩২ বছর পর বিএনপির ১০১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি পদে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. তমিজ উদ্দিন ও সাধারণ সম্পাদক পদে সাবেক ইউপি চেয়ারম্যান ও ছাত্রদলের ধামরাই থানা শাখা প্রতিষ্ঠাতা সভাপতি মো. শামসুল ইসলাম নির্বাচিত হয়েছেন।

বুধবার জমকালো আয়োজনের মধ্য দিয়ে এবং কাউন্সিলের মাধ্যমে এ নতুন কমিটি গঠন করা হয়। কাউন্সিলে প্রধান অতিথি ছিলেন-জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী গয়েশ্বর চন্দ্র রায়।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ধামরাই উপজেলা বিএনপির আহ্বায়ক তমিজ উদ্দিনের সভাপতিত্বে এক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সম্মেলনের উদ্বোধক ছিলেন- সাবেক সংসদ সদস্য ও ঢাকা জেলা বিএনপির সভাপতি ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু। প্রধান বক্তা ছিলেন- ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবু আসফাক।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বিএনপির জাতীয় নির্বাহী কমিটির (ঢাকা বিভাগ) সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাড. আব্দুস সালাম আজাদ, বেনজীর আহম্মেদ টিটু, ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন বাবুল, কেরানীগঞ্জ বিএনপির আহ্বায়ক নিপুন রায় চৌধুরী প্রমুখ।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ১৯৯০ সালে সম্মেলনের মাধ্যমে ধামরাই উপজেলা বিএনপির সভাপতি নির্বাচিত হন অ্যাডভোকেট মো. আবু তালেব ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন সুয়াপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. হাবিবুর রহমান তুলা। এরপর বিএনপির আর সম্মেলন হয়নি।

ভিন্নবার্তা ডটকম/আর



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ