প্রাণঘাতী মহামারি করোনাভাইরাসের সংক্রমণ ও বিস্তাররোধে প্রথম থেকে কুয়েত সরকার নানা উদ্যোগ গ্রহণ করে। তবে সংক্রমণ ও আক্রান্তের সংখ্যা ধীরে ধীরে প্রতিদিন বাড়ছে। তাই ১০ মে থেকে ৩০ মে পর্যন্ত সম্পূর্ণ লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে কুয়েত সরকার। আজ রোববার বিকেল চারটা থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।
তবে কুয়েতবাসীরা অনলাইনে (www.moci.shop) আবেদন করে বার-কোডের মাধ্যমে সপ্তাহে একবার সুপার মার্কেট, গ্যাস ও খাদ্য কেনাকাটা করতে পারবেন। লকডাউন সময়কালে সব ব্যাংকের প্রধান শাখা ও আবাসিক এলাকায় মুদি দোকান খোলা থাকবে।
প্রতিদিন বিকেল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত আবাসিক এলাকায় হাঁটার অনুমতি দেয়া হয়েছে। তবে গাড়ি ব্যবহার করতে পারবেন না কেউ।
পুরোপুরি লকডাউন আওয়তায় থাকবে না স্বাস্থ্য ও সুরক্ষা কর্তৃপক্ষ, সরকারি গুরুত্বপূণ পরিষেবা খাত যেমন-বিদ্যুৎ, তেল, পৌরসভা এবং বেসরকারি খাতের সংস্থাগুলো যারা এই গুরুত্বপূণ কার্যগুলো পরিবেশন করে।
কুয়েতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত এস এম আবুল কালাম বলেন, দেশটির করোনা পরিস্থিতির ফলে প্রায় ৪০ হাজার প্রবাসী বাংলাদেশি কর্মহীন হয়ে পড়েছে। এদের মধ্যে ১০ হাজার প্রবাসী বাংলাদেশির অবস্থা অন্যদের তুলনায় বেশি খারাপ। দূতাবাসের পক্ষ থেকে এইসব কর্মহীন খাদ্য সংকটে থাকা বাংলাদেশি প্রবাসীদের মাঝে ত্রাণ সহায়তা দিচ্ছি।
তিনি বলেন, বাংলাদেশ সরকারের দেয়া আর্থিক অনুদানের পাশাপাশি আমরা কুয়েতের বিভিন্ন সাহায্যকারী সংস্থা ও ব্যবসায়ী থেকে সহায়তা নিয়ে এখন পর্যন্ত কুয়েতের বিভিন্ন অঞ্চলের প্রায় পাঁচ হাজার প্রবাসীকে ত্রাণ সহায়তা দিয়েছি। আরও পাঁচ হাজার প্রবাসীকে ত্রাণের আওতায় নিয়ে আসা হবে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051