ভারতের উত্তরাখণ্ডের একটি হাসপাতালে অক্সিজেনের অভাবে পাঁচ করোনা রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। আজ বুধবার ভোরে হরিদ্বার জেলার রুরকির একটি বেসরকারি হাসপাতালে ঘটনাটি ঘটেছে।
সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, অক্সিজেন পরিষেবায় ব্যাঘাত ঘটায় প্রায় আধা ঘণ্টা কোভিড-১৯ ওয়ার্ডে অক্সিজেন সরবরাহ বন্ধ ছিল। তাতেই এই প্রাণহানির ঘটনা ঘটে।
হরিদ্বার জেলার রুরকি এলাকার ওই বেসরকারি হাসপাতালটির একজন চিকিৎসক জানান, আচমকা অক্সিজেন সরবরাহে ব্যাঘাত ঘটে। তার জেরে মঙ্গলবার রাত দেড়টা থেকে ২টা পর্যন্ত প্রায় আধা ঘণ্টা অক্সিজেন পাননি রোগীরা।
জানা গেছে, যে পাঁচজন মারা গেছেন তাদের মধ্যে একজন ভেন্টিলেটরে ছিলেন। বাকিরা ছিলেন অক্সিজেন শয্যায়। এই ঘটনা তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন হরিদ্বারের জেলা ম্যাজিস্ট্রটে সি রবিশঙ্কর। হাসপাতালের অডিট টিমও নিজেদের মতো করে তদন্ত শুরু করেছে।
হাসপাতালটিতে অক্সিজেনের চাহিদা কত, সেই তুলনায় সরবরাহ কত, তা নিয়ে বিস্তারিত প্রতিবেদন তৈরি করা হচ্ছে। গাফিলতির প্রমাণ পেলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন রবিশঙ্কর।
উল্লেখ, গত মাসের শেষ দিকে দিল্লির জয়পুর গোল্ডেন হাসপাতালে অক্সিজেন সংকটে ২৫ করোনা রোগীর মৃত্যু হয়েছিল। সেটির রেশ না কাটতেই উত্তরাখণ্ডের এই ঘটনা সামনে এলো।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051