খুলনায় চিংড়িতে অপদ্রব্য জেলি পুশ করার অপরাধে ৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। একইসঙ্গে তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানাও করা হয়। এ সময় জব্দ করা ৩০০ কেজি জেলি পুশকৃত চিংড়ি ধ্বংস করা হয়েছে।
রোববার (১৭ সেপ্টেম্বর) র্যাব-৬ খুলনা কার্যালয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
র্যাবের বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে খুলনার নতুন বাজার এলাকার ‘মেসার্স এসএস ফিস ট্রেডার্স’ ডিপোর বাইরে থেকে দরজায় তালা দিয়ে ডিপোর ভেতরে চিংড়িতে অপদ্রব্য জেলি পুশ করা হচ্ছে। সংবাদ পেয়ে র্যাবের একটি দল রোববার দুপুর সোয়া ২টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত অভিযান চালায়। এ সময় খুলনা জেলা প্রশাসকের কার্যালয় সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুম বিল্লার সহযোগিতায় মোবাইল কোট পরিচালনা করা হয়।
মোবাইল কোর্টে অবৈধভাবে চিংড়িতে অপদ্রব্য জেলি পুশ করার দায়ে ভ্রাম্যমাণ আদালত আসাদুল (৩০), চাঁন মিয়া (৩২), সিরাজুল (২৬), মনির (৩৩) ও রুবেলকে (২২) ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়। এছাড়াও রিপন শেখ (২৫) নামে একজনকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
এ সময় অপদ্রব্য পুশ করা জেলি ও আনুমানিক ৩০০ কেজি চিংড়ি জব্দ করা হয়। জব্দ করা জেলি ও ৩০০ কেজি চিংড়ি সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ধ্বংস করা হয়।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051