নির্বাচন কমিশন ঘোষিত ৭ম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন পেতে আগ্রহী প্রার্থীদের জন্য আগামী ২ জানুয়ারি থেকে মনোনয়ন ফরম বিক্রি করবে আওয়ামী লীগ, চলবে ৪ জানুয়ারি পর্যন্ত।
সকাল সাড়ে ১০টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ ও জমা দেয়া যাবে।
নির্বাচন কমিশন ৭ম ধাপের ১৩৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে।
আওয়ামী লীগের মনোনয়নের জন্য আগ্রহী প্রার্থীদের দলের সভাপতি শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয় থেকে দলীয় আবেদনপত্র সংগ্রহ এবং জমা দিতে হবে।
সংশ্লিষ্ট নির্বাচনে মনোনয়ন প্রত্যাশীদের যথাযথ স্বাস্থ্য সুরক্ষাবিধি মেনে এবং কোনো ধরনের লোকসমাগম ছাড়া প্রার্থী নিজে অথবা প্রার্থীর একজন যোগ্য প্রতিনিধির মাধ্যমে আবেদনপত্র সংগ্রহ ও জমা দিতে হবে। আবেদনপত্র সংগ্রহের সময় অবশ্যই প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে আনতে হবে এবং আগামী ৪ জানুয়ারি ২০২২ বিকেল ৫টার মধ্যে মনোনয়ন ফরম জমা দিতে হবে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051