
নেত্রকোনায় ভারতীয় মদসহ দুই মাদক কারবারীকে গ্রেফতার মডেল থানা পুলিশ। আজ শুক্রবার বিকেলে সদর উপজেলার চল্লিশাকান্দা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় জব্দ করা হয় তাদের ব্যবহৃত একটি অটোরিক্সা।
নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম (পিপিএম) এর সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিঃ) ফরিদ আহমেদ, এসআই (নিঃ) আশরাফুজ্জামান ও এএসআই সুবেন কুমার নন্দীর নেতৃত্বে একটি বিশেষ টিম গোপন সূত্রের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।
নেত্রকোনা মডেল থানাধীন চল্লিশাকান্দা এলাকায় চল্লিশাকান্দা- বিজিবি ক্যাম্পের সামনের পাকা রাস্তার উপর জনৈক আবুল হোসেনের চায়ের দোকানের সামনে শুকবার বিকেল সাড়ে চারটার দিকে একটি অটো গাড়ী আটক করা হয়। এসময় গাড়ীতে থাকা আইয়ুব আলী ও রুহুল আমীন নামে আটককৃত ব্যাক্তিদেরকে জিজ্ঞাসাবাদ শেষে গাড়ীতে তল্লাশী করা হয়।
তল্লাশীকালে অটো গাড়ীর সীটের পিছনের অংশে খালী জায়গায় অভিনব কায়দায় রাখা ২৭ (সাতাশ) বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় Ice VODKA যার আনুমানিক মূল্য- ৮১ হাজার টাকা। এ সময় উদ্ধার সরবরাহে ব্যবহৃত অটো গাড়ীটি জব্দ করা হয়।
এ বিষয়ে ওসি আবুল কালাম জানান,মদসহ দুই মাদক কারবারীকে গ্রেফতারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ভিন্নবার্তা/এমএসআই