নিখোঁজ হওয়ার প্রায় এক মাস হলেও সন্ধান মেলেনি সৈয়দপুর উপজেলার ইতি রাণীর (২৩)। ইতি সৈয়দপুরের বোতলাগাড়ী ইউনিয়নের উত্তর সোনাখুলি পিয়নপাড়ার সকাল চন্দ্র রায়ের স্ত্রী এবং কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলি ইউনিয়নের দক্ষিণ বাহাগিলি নলঝুলিপাড়া এলাকার প্রিয়নাথ রায়ের মেয়ে।
গত ১১ এপ্রিল নিখোঁজ হন ইতি রাণী। এ ঘটনায় গত ১২ এপ্রিল সৈয়দপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ইতির স্বামী সকাল চন্দ্র রায়।
নিখোঁজ ইতির পরিবার জানায়, গত ১১ এপ্রিল সন্ধ্যার দিকে নিখোঁজ হন ইতি। অনেক খোঁজাখুঁজি করেও তাকে না পাওয়ায় পরদিন ১২ এপ্রিল থানায় অভিযোগ করা হয়। জিডি নম্বর-৭৪৫।
ইতির স্বামী সকাল চন্দ্র রায় বলেন, আমার একটি চার বছরের ছেলে সন্তান রয়েছে। মা ছাড়া কিছুই বুঝছে না সে। আমার স্ত্রী কোথায় রয়েছে, জীবিত না মৃত আমিই কিছুই জানতে পারছি না। আমার স্ত্রীর দ্রুত সন্ধান চাই।
এ প্রসঙ্গে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান বলেন, নিখোঁজ ইতি রাণীর সন্ধ্যানে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে। সব ধরনের প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে। দ্রুত সন্ধ্যান মিলবে বলে আশা করছি।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051