1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

২৬ বছর আগের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামির জামিন হলো না

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২১ ৫:০৮ pm

২৬ বছর আগে দিনাজপুরের কোতোয়ালি থানার সফুরা খাতুন হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আবদুল বাসেতকে জামিন দেননি আপিল বিভাগ। তবে বিলম্ব মার্জনা করে তাকে আপিলের অনুমতি (লিভ মঞ্জুর) দিয়েছেন সর্বোচ্চ আদালত।

বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। আদালতে আসামিপক্ষের আইনজীবী ছিলেন এসএম শাহজাহান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ।

তিনি জানান, কয়েকদিন নিখোঁজ থাকার পর ১৯৯৪ সালের ৩০ জুলাই সফুরা খাতুনের লাশ উদ্ধার করা হয়। এ সময় লাশের কাছ থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়। সেটিকেই ডায়িং ডিক্লারেশন ধরে এ মামলার বিচার সম্পন্ন করেন বিচারিক আদালত।

এ মামলায় তার দেবর সোহরাব ও আবদুল বাসেতকে যাবজ্জীবন কারাদণ্ড দেন বিচারিক আদালত। এর বিরুদ্ধে আপিলের পর হাইকোর্ট সেই সাজা বহাল রাখেন।

পরে আবদুল বাসেত লিভ টু আপিল করে জামিন চান। বৃহস্পতিবার আদালত তাকে জামিন না দিয়ে আসামির বিলম্ব মার্জনা করে নিয়মিত আপিল করার নির্দেশ দেন।

ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ