মহামারীর মধ্যে বছরের শেষ সময়ে এসে দেশের ২৪ পৌরসভায় ‘সাকসেসফুল’ নির্বাচন হয়েছে বলে মন্তব্য করেছেন ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর। ভোটগ্রহণ শেষে সোমবার সন্ধ্যায় ঢাকায় নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে তার এমন মন্তব্য আসে।
এবারের পৌর নির্বাচনের প্রথম ধাপে দেশে ২৪টি পৌরসভায় সোমবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ইভিএমে ভোটগ্রহণ চলে। তবে এর মধ্যে খুলনার চালনা পৌরসভায় একজন প্রার্থী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ায় মেয়র পদের ভোটের ফল স্থগিত করা হয়েছে বলে ইসি সচিব জানান।
পৌর ভোটের প্রথম ধাপে কত শতাংশ ভোট পড়েছে সেই ধারণা দিয়ে তিনি বলেন, “অনেক কেন্দ্রের তথ্য পেয়েছি, ৬০ শতাংশের নিচে ভোট পড়েনি। মো. আলমগীর বলেন, “নির্বাচন সার্বিকভাবে খুব ভালো হয়েছে। ভোটারদের উপস্থিতিও ছিলো ভালো। সাকসেসফুল নির্বাচন হয়েছে।
দিনাজপুরের ফুলবাড়ি পৌরসভায় একটি কেন্দ্রে ভোটারদের সারি।দিনাজপুরের ফুলবাড়ি পৌরসভায় একটি কেন্দ্রে ভোটারদের সারি।মহামারীকালে শীতের মধ্যে স্থানীয় সরকারের এ নির্বাচন ঘিরে তেমন উত্তাপ দেখা যায়নি। পঞ্চগড়ে পৌরসভায় জেলা রিটার্নিং কর্মকর্তার গাড়ি ভাঙচুরের একটি ঘটনা ছাড়া বড় কোনো গোলযোগেরও খবর আসেনি।
তবে অনেক জায়গায় ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতা-কর্মীরা কেন্দ্র দখল করে ‘তাণ্ডব চালিয়েছে’ বলে অভিযোগ করেছে বিএনপি।
মহামারীর মধ্যে এবার চার ধাপে পৌর নির্বাচন করছে কমিশন। তার মধ্যে তিন ধাপে ১৫০টি পৌরসভার তফসিলও হয়েছে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051