সম্মানিত গ্রাহকবৃন্দের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ধামরাই ডিআরএস-এর মডিফিকেশন ও মিটারিং ব্যবস্থা নির্মাণকাজের জন্য আগামী ২৩ নভেম্বর ২০২৬ তারিখ সকাল ৮টা থেকে ২৪ নভেম্বর ২০২৬ তারিখ সকাল ৮টা পর্যন্ত (মোট ২৪ ঘণ্টা) মানিকগঞ্জের ইসলামপুর, ধামরাই, জয়পুরা, ডাউটিয়া, কালামপুর, শ্রীরামপুর, বারবাড়িয়া, সাটুরিয়া, মানিকগঞ্জ সদর ও শিবালয় এলাকায় সকল শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।
এছাড়া, তৎসংলগ্ন এলাকাগুলোতে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।
সাময়িক এই অসুবিধার জন্য সম্মানিত গ্রাহকবৃন্দের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে: তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051