দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরো ১৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ হাজার ১৪০ জন। এ ছাড়া করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরো ১ হাজার ৮৪৫ জনের দেহে। এ নিয়ে মোট শনাক্ত হলো ৪ লাখ ২৭ হাজার ১৯৮ জন করোনা রোগী।
আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এ দিন সুস্থ হয়েছেন ১ হাজার ৭৩৭ জন। মোট সুস্থ হয়েছেন ৩ লাখ ৪৪ হাজার ৮৬৮ জন।
এর আগে গতকাল বুধবার (১১ নভেম্বর) দেশে আরো ১ হাজার ৭৩৩ জনের দেহে করোনা শনাক্ত হয়। এ ছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান আরো ১৯ জন।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051