দেশে করোনায় গত ২৪ ঘণ্টায় এক হাজার ৪৩৬ জন সংক্রমিত হয়েছেন। এ সময়ে মারা গেছেন ৩২ জন।
বুধবার স্বাস্থ্য অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, এ নিয়ে দেশে মোট করোনায় সংক্রমিত শনাক্ত মানুষের সংখ্যা হলো তিন লাখ ৬৩ হাজার ৪৭৯।
মহামারীতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ হাজার ২৫১। মোট সুস্থ হয়েছেন দুই লাখ ৭৫ হাজার ৪৮৭ জন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৪০৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার সংখ্যা বিবেচনায় রোগী শনাক্তের হার ১০ দশমিক ৭১ শতাংশ।
ভিন্নবার্তা/এসআর
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051