1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

২৪ ঘণ্টায় করোনায় সাড়ে ৫ হাজার মানুষের মৃত্যু

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২০ ১০:৩৪ am

গেলো ২৪ ঘণ্টায় বিশ্বে আরও সাড়ে ৫ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে। নতুন করে শনাক্ত হয়েছে ৩ লাখ ১২ হাজারের বেশি রোগী।

দিনে সর্বোচ্চ সংক্রমণ এবং মৃত্যু দেখেছে ভারত। শুক্রবার প্রাণ গেছে ১ হাজার ৯৩ জনের, সংক্রমণ শনাক্ত হয়েছে ৮৫ হাজারের বেশি মানুষের শরীরে। দেশটিতে মোট প্রাণহানি ৯৩ হাজার ছাড়িয়েছে।

এদিন দ্বিতীয় সর্বোচ্চ ৮২৬ জনের মৃত্যু হয়েছে ব্রাজিলে। যুক্তরাষ্ট্রে একদিনে ৮ শতাধিক মানুষের মৃত্যুতে মোট প্রাণহানি ছাড়িয়েছে ২ লাখ ৮ হাজারের বেশি।

ফ্রান্সে ১৫ হাজারের বেশি নতুন রোগী শনাক্ত হয়েছে যা গেলো ৭ মাসের মধ্যে দেশটিতে দ্বিতীয় সর্বোচ্চ সংক্রমণ। ২৪ ঘণ্টায় মারা গেছে দেড়শো মানুষ।

এদিকে স্পেনেও দ্বিতীয় দফায় বাড়ছে সংক্রমণ এবং মৃত্যু। দেশটিতে একদিনে মৃত্যু হয়েছে ১১০ জনের। এ নিয়ে বিশ্বে কোভিড নাইনটিতে মোট প্রাণহানি ছাড়িয়েছে ৯ লাখ ৯২ হাজারের বেশি। মোট রোগী শনাক্ত হয়েছে ৩ কোটি সাড়ে ২৭ লাখের কাছাকাছি।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ