ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাইনী কনসালটেন্ট ডা. আয়েশা আক্তারকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে চিরকুট পাঠিয়েছে দুর্বৃত্তরা। গত রোববার তার সরকারি বাসভবনে দরজার ভিতরে কে বা কারা এটি ফেলে যায়।
চিরকুটে ডা. আয়েশা আক্তারকে কোটচাঁদপুর ত্যাগ করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এটি অমান্য করলে তার করুণ পরিণতির কথা স্মরণ করিয়ে হুমকি প্রদান করা হয়।
এ প্রসঙ্গে জানতে চাইলে এই চিকিৎসক জানান, শনিবার রাতে সরকারি কোয়ার্টারে ছিলেন না তিনি। রোববার সকালে বাসায় এসে দরজা খুলে তিনি চিরকুটটি পড়ে থাকতে দেখেন।
এ ঘটনায় গতকাল সোমবার কোটচাঁদপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন ডা. আয়েশা আক্তার। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন।
তিনি বলেন, জিডিটি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। বিষয়টির তদন্তভার দেওয়া হয়েছে থানার উপ-পরিদর্শক আব্দুল মান্নানকে।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051