1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

২২ বছর বয়সে ১১ মামলার আসামি!

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০২২ ৯:২৬ pm

মো. আজাদ। বয়স মাত্র ২২। আর এ বয়সেই তার বিরুদ্ধে ডাকাতি, দস্যুতা, চুরি ও মাদকসহ মামলা হয়েছে ১১টি। ২০১৯ সাল থেকে ২০২২ সালের মে মাস পর্যন্ত ঢাকার বনানী, কলাবাগান ও গুলশানসহ মোট ৪টি থানায় বিভিন্ন সময় আজাদের বিরুদ্ধে এ মামলাগুলো দায়ের করা হয়।

এসব মামলার পর সে পলাতক থাকে। তবে ওই সব মামলায় ওয়ারেন্ট জারি হয় আজাদের বিরুদ্ধে। আজাদ ভোলা সদর উপজেলার মো. বাবুল মিয়ার ছেলে।

লালমোহন থানার এএসআই দীপক কুমার দাস বলেন, গত কয়েক মাস আগে থানায় তার বিরুদ্ধে জারিকৃত ওয়ারেন্টের কপিগুলো আসে। বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি আজাদ লালমোহনে অবস্থান করছে। পরে অভিযান চালিয়ে বৃহস্পতিবার ভোরে তাকে উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মহেশখালী এলাকায় অবস্থিত তার শ্বশুরবাড়ি থেকে গ্রেফতার করতে সক্ষম হই।

এ তথ্য নিশ্চিত করে লালমোহন থানার ওসি (তদন্ত) এনায়েত হোসেন জানান, ভোরে আজাদকে গ্রেফতারের পর কারাগারে পাঠানো হয়েছে।

ভিন্নবার্তা ডটকম/আর



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ