আগামী শুক্রবার (২০ আগস্ট) থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ও ভারতের মধ্যে আকাশপথের যোগাযোগ। আপাতত সপ্তাহে দুদিন দিল্লিতে এবং তিনদিন কলকাতা রুটে ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। বুধবার (১৮ আগস্ট) বিকেলে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিমান।
এতে তে বলা হয়, এয়ার বাবল চুক্তির আওতায় ২২ আগস্ট ঢাকা-দিল্লি গন্তব্যে প্রতি সপ্তাহের রবি ও বুধবার ফ্লাইট পরিচালনা করবে বিমান। পাশাপাশি ঢাকা-কলকাতা গন্তব্যে প্রতি সপ্তাহে রবি, মঙ্গল ও বৃহস্পতিবার ফ্লাইট পরিচালনা করা হবে।
আরও বলা হয়, ঢাকা থেকে দিল্লি ও কলকাতা গন্তব্যে কানাডার ডি হ্যাভিল্যান্ডের তৈরি করা অত্যাধুনিক ড্যাশ ৮-৪০০ উড়োজাহাজ ব্যবহার করা হবে। এ উড়োজাহাজগুলোতে হেপা ফিল্টার প্রযুক্তি আছে, যা মাত্র চার মিনিটেই উড়োজাহাজের ভেতরের বাতাসকে ব্যাকটেরিয়া, ভাইরাসসহ অন্যান্য জীবাণু থেকে মুক্ত করবে। এ উড়োজাহাজের দুই আসনের মধ্যবর্তী স্থানে পর্যাপ্ত জায়গা আছে, সঙ্গে আছে এলইডি লাইটিং এবং প্রশস্ত জানালা।
প্রায় চার মাস বন্ধ থাকার পর ভারতের সঙ্গে ফ্লাইট শুরুর ঘোষণা আগেই এসেছিল। মঙ্গলবার বিকেলে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন জানিয়েছিলেন, ২০ আগস্ট থেকে শুরু হবে ফ্লাইট।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051