
বিএনপি নেতা ইলিয়াস আলী ও দলটির সহযোগী সংগঠনের ২২৭৬ জন নেতাকর্মীকে হত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে এ অভিযোগ দাখিল করা হয়।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এবং গুম, খুন, মামলা বিষয়ক সমন্বয়ক মোহাম্মদ সালাউদ্দিন এ অভিযোগ দাখিল করেন।
পরে তিনি বলেন, ইলিয়াস আলিসহ ২০০৮ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত বিএনপি ও সহযোগী সংগঠনের ২২৭৬ জনকে ক্রসফায়ারের অভিযোগসহ গুম, হত্যার অভিযোগ দায়ের করা হলো বিএনপির পক্ষ থেকে।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051