বিশ্বকাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়নের তকমা গায়ে নিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ খেলতে গিয়েছে বাংলাদেশ দল। প্রথম দুই ম্যাচে চ্যাম্পিয়নের মতোই খেললো তারা। শুক্রবারের নেপালের বিপক্ষে ১৫৪ রানের ব্যবধানে জয়ের পর আজ কুয়েতকে তারা হারিয়েছে ২২২ রানের বিশাল ব্যবধানে।
শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করে ৪৯.২ ওভারে ১০ উইকেট হারিয়ে ২৯১ রান করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সেঞ্চুরি হাঁকান ওপেনার মাহফিজুল ইসলাম রবিন। বিপরীতে কুয়েত অলআউট হয়েছে মাত্র ৬৯ রানে। বাংলাদেশ পেয়েছে ২২২ রানের ব্যবধানে জয়।
পরপর দুই ম্যাচে বাংলাদেশের বিশাল দুইটি জয় সেমিফাইনালের পথও সুগম করে দিয়েছে। রোববার নেপাল ও শ্রীলঙ্কার ম্যাচে নেপাল হারলে গ্রুপের শেষ ম্যাচ খেলার আগেই সেমির টিকিট পাবে বাংলাদেশ। অন্যথায় অপেক্ষা করতে হবে মঙ্গলবার শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের জন্য।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051