২১ আগস্ট গ্রেনেড হামলার নৃশংস হত্যাযজ্ঞের ভয়াল দিন আজ । ১৭ বছর আগে এই দিনে মুহুর্মুহু গ্রেনেডের বিকট বিস্ফোরণে কেঁপে ওঠে ঢাকার বঙ্গবন্ধু অ্যাভিনিউ। মানুষের আর্তনাদ আর ছোটাছুটিতে তৈরি হয় এক বিভীষিকা। নেত্রকোনায় নানা কর্মসূচীতে পালিত হয়েছে দিবসটি।
প্রায় দেড় দশক আগে ২০০৪ সালের এই দিনে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের সন্ত্রাসবিরোধী শান্তি সমাবেশে নারকীয় গ্রেনেড হামলা চালানো হয়,যা ২১ আগস্ট গ্রেনেড হামলা নামে পরিচিত। বর্তমান প্রধানমন্ত্রী ও তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনা এবং আওয়ামী লীগের শীর্ষস্থানীয় কয়েকজন নেতা সেদিন অল্পের জন্য এই ভয়াবহ হামলা থেকে বেঁচে গেলেও আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক আইভি রহমানসহ ২৪ জন নিহত হন। এ ছাড়া এই হামলায় আরও ৪০০ জন আহত হন।
আজ বোমা হামলার ১৭তম বার্ষিকী। দিবসটি উপলক্ষে নিহত সকল শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে নেত্রকোনায় জেলা সেচ্ছাসেবক লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে ১২টা এক মিনিটে মানববন্ধন কর্মসূচী পালিত হয়।
মানববন্ধন চলাকালে দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে ঘাতকদের বিচারের দাবী জানিয়ে বক্তব্য রাখেন,জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি মারুফ হাসান অভ্র,সাধারণ সম্পাদক খায়রুল হাসান লিটু,সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সাইফুল্লাহ এমরান,সহ-সভাপতি সৈয়দ বজলুর রশীদ,সহ-সভাপতি সারোয়ার আলম রোকন, ,সেচ্ছাসেবক লীগ নেতা আব্দুল হান্নান প্রমূখ। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
ভজন দাস
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051