দেশের ২০টি হাসপাতালে শয্যা সংখ্যার অতিরিক্ত রোগী চিকিৎসাধীন আছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। শনিবার (৩১ জুলাই) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা যায়।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, ঢাকার কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতাল, ৫০০ শয্যা বিশিষ্ট কুর্মিটোলা জেনারেল হাসপাতাল এবং শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে শয্যার অতিরিক্ত রোগী আছে।
এছাড়া ল্যাব এইড হাসপাতাল, গ্রিন লাইফ হাসপাতাল, চট্টগ্রামের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল, আল মানাহিল নার্চার জেনারেল হাসপাতাল, গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতাল, কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতাল, মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল, শরীয়তপুরের ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতাল, ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল।
এছাড়া আরও রয়েছে ফেনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসমূহ, চাঁদপুরের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, কুমিল্লা জেনারেল হাসপাতাল, বরিশালের শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল, জেনারেল হাসপাতাল, বরগুনা জেলা সদর হাসপাতাল, সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে শয্যার অতিরিক্ত রোগী ভর্তি আছে বলে জানায় স্বাস্থ্য অধিদফতর।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051