কক্সবাজারের টেকনাফে ২০ হাজার পিস ইয়াবাসহ দুজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আজ বৃহস্পতিবার এ তথ্য জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের টেকনাফ বিশেষে জোনের সহকারী পরিচালক সিরাজুল মোস্তফা মুকুল।
আটকরা হলেন টেকনাফ কলেজ পাড়ার আব্দুর রহমান (৪৫) ও ফয়সাল (২২)।
সিরাজুল মোস্তফা মুকুল বলেন, টেকনাফ পৌরসভার সিফা মোটরস নামের দোকানের সামনে অভিযান চালিয়ে দুজন মাদক কারবারিকে আটক করা হয়েছে।
তিনি বলেন, ওই দুজনের হেফাজতে থাকা শপিংব্যাগ থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। উদ্ধার ইয়াবার মূল্য ৬০ লাখ টাকা। আটক মাদক কারবারিকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
ভিন্নবার্তা ডটকম/আর
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051