২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক কর্মকর্তাকে আটক করেছে চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানা পুলিশ।
শনিবার সন্ধ্যায় তাকে আটক করা হয়। এরপর দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ শেষে রাতে মামলা দায়েরের সিদ্ধান্ত নেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
অভিযুক্ত দুদক কর্মকর্তার নাম মো. কামরুল হুদা। তিনি দুদক কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী উপ-পরিদর্শক হিসেবে কর্মরত রয়েছেন। তার গ্রামের বাড়ি কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায়।
শনিবার রাত ১১টার দিকে নগর পুলিশের উত্তর জোনের উপ-কমিশনার (ডিসি) মোখলেছুর রহমান বলেন, ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে দুদকের এক কর্মকর্তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হচ্ছে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051