ভারতীয় কোস্ট গার্ড জাহাজ সরোজিনী নাইডু- ২০ জন বাংলাদেশি জেলেসহ ‘আল্লাহর দান’ নামক একটি মাছধরা ট্রলার সফলভাবে ভারত-বাংলাদেশ সমুদ্র সীমানায় প্রত্যাবাসন করেছে।
রোববার ট্রলারটি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ কোস্ট গার্ড জাহাজ স্বাধীন বাংলার কাছে হস্তান্তর করে। ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের কর্মকর্তা (অ্যাটাশে প্রেস অ্যান্ড ইনফরমেশন) দেবব্রত পাল।
হাইকমিশন সূত্রে জানা যায়, ইঞ্জিন বিকল হওয়ার কারণে উল্লেখিত ট্রলারটি সমুদ্রে ভেসে যায় এবং ভারতীয় জেলেরা সেটি দেখতে পান। ভারতীয় জেলেরা মানবিক কারণে ট্রলারটিকে প্রয়োজনীয় সহায়তা দেয় এবং গত ২৬ ডিসেম্বর দুর্দশাগ্রস্ত নৌকাটিকে পারাদ্বীপে টেনে নিয়ে যায়। পারাদ্বীপ মেরিন পুলিশের সহায়তায় ভারতীয় কোস্ট গার্ড মানবিক কারণে ট্রলারটি ও ট্রলারে থাকা ক্রুদের আশ্রয় দেন। ক্রুরা নিরাপদ এবং সুস্থ রয়েছে বলে জানায় হাইকমিশন।
হাইকমিশন জানায়, ভারতীয় কোস্ট গার্ড জেলে ও নাবিকদের মানবিক সহায়তাও দেয়। এই ধরনের অভিযানগুলি সমুদ্রে জেলেদের নিরাপত্তা এবং দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও দৃঢ় করার জন্য ভারত ও বাংলাদেশের কোস্টগার্ডের মধ্যে যৌথ প্রতিশ্রুতিকে তুলে ধরে। দু’দেশের মধ্যে যে বন্ধুত্বের সম্পর্ক রয়েছে, তা প্রকাশ পায়।
ভিন্নবার্তা ডটকম/আর
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051