২০ বছরের মধ্যে প্রথমবারের মতো ইউরোকে ছাড়িয়ে গেল মার্কিন ডলার। বুধবার গ্রিনিচ মান সময় ১২টা ৪৫ মিনিটে প্রতি ইউরোর দাম কমে শূন্য দশমিক ৯৯৮ ডলার হয়। এক দিনে শূন্য দশমিক ৪ শতাংশ মূল্য হারিয়েছে ইউরোপের ১৯টি দেশের এই একক মুদ্রা।
চলতি বছর ডলারের বিপরীতে ১২ শতাংশ মূল্য হারিয়েছে ইউরো।
রাশিয়া ইউরোপের জ্বালানি সরবরাহ সীমিত করতে পারে এমন আশঙ্কা ইউরো এলাকায় মন্দার সম্ভাবনা বাড়িয়ে দিয়েছে। এর মধ্যে মূল্যস্ফীতি সামাল দিতে বিশ্বের বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক সুদের হার বাড়াচ্ছে। সেই তুলনায় ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক সুদের হার বাড়ায়নি। এতে ইউরোর মান আরও কমে গেছে।
১৯৯৯ সালে ইউরো চালু হওয়ার পর শুরুতে এর দাম ডলারের নিচে ছিল। ২০০২ সালের ডিসেম্বরে ইউরোর দাম ডলার ছাড়ায়। এর ২০ বছর পর আবার ডলারের দাম ইউরোর ওপরে উঠল।
সূত্র : বিবিসি
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051