বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে নাশকতা ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে করা ১১ মামলায় হাজিরার জন্য আগামী ২০ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কে এম ইমরুল কায়েশ এ দিন ধার্য করেন।
মঙ্গলবার মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ১০ আগস্ট এ ১১ মামলায় খালেদার হাজিরার দিন ধার্য ছিল। তবে করোনা মহামারির কারণে আদালতের স্বাভাবিক বিচারিক কার্যক্রম বন্ধ ছিল। বর্তমানে আদালতের কার্যক্রম স্বাভাবিক হওয়ার পর বিচারক নতুন দিন ধার্য করেন।
২০১৫ সালের প্রথম দিকে বিএনপির হরতাল চলাকালে দারুসসালাম থানায় আটটি ও যাত্রাবাড়ী থানায় দুটি মামলা করে পুলিশ।
২০১৬ সালের প্রথম দিকে খালেদা জিয়াসহ অপর আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। এছাড়া এক ব্যক্তি রাষ্ট্রদ্রোহের মামলাটি করেন।
খালেদা জিয়া ছাড়া এসব মামলায় উল্লেখযোগ্য আসামিরা হলেন- বিএনপি নেতা আমানউল্লাহ আমান, হাবিব-উন-নবী খান সোহেল ও সুলতান সালাউদ্দিন টুকু।
এ ১১ মামলার মধ্যে ১০ মামলার অভিযোগ গঠন শুনানি এবং যাত্রাবাড়ী থানার অপর একটি মামলায় অভিযোগপত্র গ্রহণের দিন ধার্য রয়েছে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051