সারা পৃথিবীতে জাতিসংঘের উদ্যোগে গতকাল মঙ্গলবার (১১ জুন) পালিত হয়েছে বিশ্ব জনসংখ্যা দিবস। যুক্তরাষ্ট্রের জনসংখ্যা বিভাগ জানিয়েছে, ২০৫০ সাল নাগাদ বিশ্বের জনসংখ্যা হবে ৯৭০ কোটি। অর্থাৎ প্রায় এক হাজার কোটি। এই সময়ে ভারত, চীন ও নাইজেরিয়া হবে বিশ্বের সবচেয়ে বড় তিন জনবহুল দেশ।
১৯৫০ সালে বিশ্বের জনসংখ্যা ছিল ২৫০ কোটি। ২০২২ সালে জনসংখ্যা হয় ৮০০ কোটি। গত এক বছরে বিশ্বে জনসংখ্যার ইস্যুটি দুটি গুরুত্বপূর্ণ মাইলফলক পার করেছে। গত বছরের নভেম্বরে বিশ্ব জনসংখ্যা প্রথমবার ৮০০ কোটির ঘর স্পর্শ করে।
গত বছরের এপ্রিলে বিশ্বের মধ্যে সবচেয়ে জনবহুল দেশ হিসেবে উঠে আসে ভারতের নাম। আগে সবচেয়ে জনবহুল ছিল চীন। ১৯৫৫ সালে সারা বিশ্বের লোকসংখ্যা ছিল যেখানে ২৮০ কোটি, এখন চীন ও ভারতেই এই সংখ্যার লোকজন বসবাস করে। বিশ্বের জনসংখ্যা যখন বাড়ছে তখন দক্ষিণ কোরিয়া, জাপানে জন্মহার হ্রাসমান ছিল।
সূত্র : আলজাজিরা
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051