পিছিয়ে যাচ্ছে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ ক্রিকেট টুর্নামেন্ট। ৫ দলের এই টুর্নামেন্টের আয়োজন কিছুটা জমকালো করার জন্য ১ সপ্তাহ পেছানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জাতীয় ও আন্তর্জাতিক ক্রিকেট পুরোদমে আয়োজনের দ্বিতীয় পদক্ষেপ হিসেবে এই টুর্নামেন্টের আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এর আগে সম্প্রতি বিসিবি প্রেসিডেন্ট কাপ সফলভাবে শেষ হয়েছে।
বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছিলেন, ১৫ নভেম্বর শুরু হবে এই টুর্নামেন্ট। কিন্তু পরে আন্তর্জাতিক ব্রডকাস্টার এবং ৫ দলের পৃষ্ঠপোষক সংগ্রহের জন্য আরো কিছুটা সময়ের প্রযোজন দেখা দেয়। আন্তর্জাতিক সম্প্রচারে যাবার সিদ্ধান্তে ৫ দলের পৃষ্ঠপোষকতায় ও আগ্রহ সৃষ্টি হয়েছে এবং ভালো সাড়া পাচ্ছে বোর্ড। এর বাইরে টুর্নামেন্টে প্রচুর মানুষের সম্পৃক্ততায় সেরা জৈব সুরক্ষা বলয় গড়ে তোলার জন্যও বাড়তি সময়ের প্রয়োজন রয়েছে। যে কারণে টুর্নামেন্টের তারিখ পিছিয়ে দিয়েছে আয়োজকরা।
বিসিবির প্রধান নির্বাহি কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী আজ মঙ্গলবার বলেন, 'আমরা বলছি না যে, টুর্নামেন্ট পিছিয়ে যাচ্ছে। আমাদের পরিকল্পনা ছিল ২০ নভেম্বরের আগে বা পরে টুর্নামেন্ট শুরু করার। আসলে আমাদের পরিকল্পনা ছিল নভেম্বরের ২১, ২২ বা ২৩ তারিখের মধ্যে টুর্নামেন্ট শুরু করার। সবকিছু সঠিকভাবে পরিচালনার জন্য কিছু প্রক্রিয়া রয়েছে। সবকিছু বিবেচনায় নিয়েই আমাদের এগুতে হবে।'
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051