ইংরেজি নববর্ষ ১ জানুয়ারী বা থার্টিফার্স্ট নাইট উদযাপন একটি অনর্থক কাজ এবং ক্ষেত্রবিশেষ বিভিন্ন রকম গুনাহের উপলক্ষ বলে মন্তব্য করেছেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের মাওলানা আবদুল মালেক।
তিনি বলেছেন, থার্টিফার্স্ট নাইট উদযাপন বিধর্মীদের সংস্কৃতি। তাই কোন মুসলমান এটি উদযাপন করতে পারে না। শুক্রবার (২৭ ডিসেম্বর) জুমার বয়ানে তিনি এ কথা বলেন।
মাওলানা আবদুল মালেক বলেন, বর্ষপূর্তি পালন ইসলামের শিক্ষা নয়। ইসলাম আমাদেরকে প্রত্যেক দিন, প্রতি রাত এবং প্রতি মুহূর্তকে উদযাপন করতে বলে। প্রতিটি মুহূর্ত আমাদের জন্য গুরুত্বপূর্ণ।
হাদিসে এসেছে, যখন সকাল হয় তখন সন্ধ্যার অপেক্ষা করো না। আর যখন সন্ধ্যা হয় তখন সকালের অপেক্ষা করো না। তাই ইসলামের নেয়ামত পেয়েও বিধর্মীদের সংস্কৃতি ধার নেওয়া আল্লাহর নেয়ামতের প্রতি অকৃতজ্ঞতা।
থার্টি ফাস্ট নাইট উদযাপনের ক্ষতিকর দিক নিয়ে তিনি বলেন, থার্টি ফাস্ট নাইটের এই উদযাপন পদ্ধতিও অনর্থক এবং অযৌক্তিক পদ্ধতি। আতশবাজি পোড়ানো ও প্রচন্ড শব্দে পটকা ফুটানোর কারণে হাসপাতলে অসুস্থ রোগীরা কষ্ট পায়, বাসা বাড়িতেও বয়স্ক এবং শিশুরা কষ্ট পায়। কোটি কোটি অর্থের অপচয় ঘটে। এমনকি সাম্প্রতিক সময় নারী ও শিশুদের মৃত্যুর ঘটনাও ঘটেছে। তাই জনগণের কল্যাণ বিবেচনায় রাষ্ট্রের উচিত আইন করে থার্টি ফার্স্ট নাইট উদযাপন নিষিদ্ধ করা।
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051