সাড়ে ১৯ লাখ টাকার ভারতীয় ফেনসিডিল ও একটি পিকআপ ভ্যাসহ আল আমিন নামে এক মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে মহেশপুরের ৫৮ বিজিবি। আল আমিন কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাহেরপাড়া গ্রামের আব্দুল কাদেরের ছেলে। বিজিবির অধিনায়ক মাসুদ পারভেজ রানা জানান, বৃহস্পতিবার বিকালে উথলী বিওপির টহলদল গোপন সুত্রে জানতে পারে জীবননগর-উথলী সড়ক দিয়ে মাদকের একটি চালান পাচার করা হবে। সে মোতাবেক উথলী চেকপোষ্টের সামনে অবস্থান নেয় বিজিবি সদস্যরা। এ সময় একটি পিকআপ ভ্যান, ১৯ লাখ ৫৬ হাজার টাকা মুল্যের ৩৩৯ বোতল ভারতীয় ফেন্সিডিল, ২০টি প্লাস্টিকের ক্যারেট আটক করে। আসামীকে ফেন্সিডিল এবং পিকআপসহ জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051