ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার দত্তেরবাজার ইউনিয়নের কন্যামন্ডল গ্রামের একটি হত্যাকান্ডে এজাহারনামীয় আসামি চাঁনু মিয়া (৬৫) নামে এক আসামিকে ১৯ বছর পর গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামি চাঁনু মিয়া ওই এলাকার মৃত সূর্যত আলীর ছেলে।
পাগলা থানার ওসি মোঃ রাশেদুজ্জামান বলেন, হত্যা মামলার আসামি চাঁনু মিয়া ১৯ বছর ধরে আত্মগোপনে ছিলেন। ২০০২ সালে দত্তেরবাজার ইউনিয়নের কন্যামন্ডল গ্রামের একটি হত্যাকান্ডর ঘটনায় দায়েরকৃত মামলার এজাহারনামীয় আসামি চাঁনু মিয়া। ওই মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পর থেকে তিনি পলাতক ছিলেন। গত মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানার বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। গতকাল বুধবার (২৫ আগষ্ট) তাকে ময়মনসিংহ আদালতে প্রেরণ করা হয়েছে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051