ঝিনাইদহের মহেশপুর উপজেলার মান্দারতলা এলাকা থেকে বুধবার রাতে চার কেজি ওজনের ১৭টি দব বা সান্ডা প্রাণী উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত সান্ডার বাজারমুল্য ১২ লাখ ৭৫ হাজার টাকা। এ ঘটনায় পুলিশ আব্দুর রাজ্জাক ওরফে রাজু নামে এক পাচারকারীকে আটক করেছে। রাজু রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার গাড়াখোলা গ্রামের আকবর কবিরাজের ছেলে। ঝিনাইদহ পুলিশ সুপারের কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মাদকদ্রব্য উদ্ধার ও আইন শৃঙ্খলা রক্ষায় নিয়মিত তল্লাসী অভিযানের অংশ হিসেবে বুধবার সন্ধ্যা ৭টার দিকে গোয়েন্দা পুলিশের এসআই মনিরুলের নেতৃত্বে মহেশপুরের মান্দারতলা ছোটব্রীজ নামক স্থানে “ই.উ বন্ধন খুলনা-জলুলী” নামক একটি বাসে (ঢাকা মেট্রো-ব-১৪-৭৬৮১) তল্লাসী চালায়।
এ সময় একটি ট্রাভেল ব্যগের মধ্যে মরুভুমির প্রাণী সান্ডা দেখতে পায় এবং পাচারকারী রাজুকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাজু জানান, তিনি ভারতীয় সীমান্ত এলাকা হইতে সান্ডা সংগ্রহ করে মাগুরা ও ফরিদপুর এলাকায় বিক্রয় করেন। প্রতিটি সান্ডা ৭৫ হাজার টাকা বিক্রি হয় বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। সান্ডা বন্য প্রানী হওয়ায় আদালতের নির্দেশক্রমে বন বিভাগের সহায়তায় এগুলো নিরাপদ স্থানে অবমুক্ত করা হবে। এ ঘটনায় মহেশপুর থানায় বন্য প্রাণী সংরক্ষন ও নিরাপত্তা আইনে একটি মামলা করা হয়। উল্লেখ্য সান্ডা আরব বিশে^র প্রাণী। ভারতের রাজস্থানেও এই প্রাণী পাওয়া যায়। সন্ডার তেল যৌন রোগ ও বাত নিরোধে অধিক কার্যকর হওয়ায় এই প্রাণী পাচারকারীদের নজরে আছে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051