কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে ১৬ লাখ টাকার জাল নোটসহ দুইজনকে আটক করেছে আমর্ড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। মঙ্গলবার (২৬ এপ্রিল) ভোর ৫টার দিকে উখিয়ার ১নং লাম্বাশিয়া ক্যাম্প থেকে তাদের আটক করা হয়। একই সঙ্গে একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
আটকরা হলেন- উখিয়ার হলদিয়া পালং এলাকার মৃত আজিজুর রহমানের ছেলে মোহাম্মদ রহিম ও পশ্চিম হলদিয়া পালং এলাকার ফিরোজ মিয়ার ছেলে সরোয়ার কামাল (১৮)।
১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক নাঈমুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, একটি দল দীর্ঘদিন ধরে টাকা নকল করছিল। ঈদকে সামনে রেখে সেই টাকা তারা ক্যাম্পের বিভিন্ন এলাকায় ছড়িয়ে দিত। এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তদন্তের পর দুজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ১৬ লাখ টাকার জাল নোট, একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। আটকদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051